A
Z
YP

Author | তারাপদ রায়

তারাপদ রায়: (১৭ নভেম্বর, ১৯৩৬ - ২৫ আগস্ট, ২০০৭) বাংলার প্রসিদ্ধ কবি, ছোটগল্পকার ও প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সাথে পরিমিত তিক্তরস মিশ্রণের পারঙ্গম স্রষ্টা তিনি।

জন্ম ও শিক্ষা জীবন:
তারাপদ রায়ের জন্ম ১৯৩৬ সালের নভেম্বর মাসের ১৭ তারিখে অবিভক্ত বাংলায় বর্তমান বাংলাদেশের টাঙ্গাইলে। 
সেখানকার বিন্দুবাসিনী হাই ইংলিশ স্কুল (বর্তমান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল) হতে ম্যাট্রিক পাশ করেন।
 ১৯৫১ খ্রিষ্টাব্দে কলকাতায় কলেজে পড়তে আসেন। মৌলানা আজাদ কলেজ থেকে পড়াশোনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক উপাধি লাভ করেন। 
ওই সময়েই কলকাতার কৃত্তিবাস পত্রিকাগোষ্ঠীর ঘনিষ্ঠ কবি হিসাবে পরিচিতির সাথে অজস্র গদ্য রচনাও লিখেছেন।

কর্মজীবন
কর্মজীবনের শুরুতে তিনি কিছুদিন উত্তর ২৪ পরগনার হাবড়ায় শিক্ষকতা করেন। তারপরে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দেন।
১৯৯৪ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তার পদ থেকে অবসর নেন। সম্পাদনা করেছেন দুটি লিটল ম্যাগাজিন- 'আপনজন', 'পূর্ব মেঘ' ও 'কয়েকজন'।

সম্মাননা
তারাপদ রায় শিরোমণি পুরস্কার ও কথা পুরস্কার (১৯৯৫) এ ভূষিত হয়েছেন।

মৃত্যু
তিনি ২০০৭ সালের আগস্ট মাসের ২৫ তারিখে প্রয়াত হন।

Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.