A
Z
YP

Author | সত্য সাহা

সত্য সাহা: (২৫শে ডিসেম্বর, ১৯৩৪ - ২৭শে জানুয়ারি, ১৯৯৯) বাংলাদেশের প্রখ্যাত সুরকার এবং সংগীত পরিচালক। জনপ্রিয় 'আমার মন বলে তুমি আসবে', 'তুমি কি দেখেছ কভু', 'তোমারই পরশে জীবন আমার', 'নীল আকাশের নিচে আমি' সহ অনেক গানের সুরকার তিনি।


জন্ম ও শিক্ষাজীবন
১৯৩৪ সালের ২৫শে ডিসেম্বর সত্য সাহার জন্ম হয় উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাট জমিদার বংশে। নন্দীহাট গ্রামের জমিদার প্রশন্ন কুমার সাহার প্রথম স্ত্রীর ২ পুত্র ১ মেয়ের মাঝে সত্য সাহা, প্রেম বিনয়, ভুষন সাহা, মেয়ে রাজ নন্দিনী, দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে অমিয় ভুষন সাহা, সুনিতা ভুষন সাহা, মেয়ে নিলু সাহা, চৈত্রা সাহা। ১৯৪৬-১৯৪৮ এর মাঝামাঝি সময়ে সত্য সাহা নারায়ণগঞ্জ রামকৃষ্ণ স্কুল থেকে এণ্ট্রান্স পাশ করেন এবং ১৯৫১ ও ১৯৫২ সালে ভারতের কলকাতা বিদ্যাসাগর কলেজ থেকে বি.এ পাশ করেন। জমিদার বংশের লোকেরা গ্রীস্মকালে বিলাস বহুল চলাফেরা করতেন, ঘোড়ার গাড়ি এবং সু-সজ্জিত পালকি ছাড়া বাড়ী থেকে বের হতেন না সেই সব দিনের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী জমিদার বাড়ি বর্তমানে ধ্বংসের মুখোমুখি।

কর্মজীবন
১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত প্রথম ছায়াছবি সুতরাং থেকে সত্য সাহার সঙ্গীত পরিচালক হিসেবে যাত্রা শুরু। বাংলা ছায়াছবির জনপ্রিয় নায়িকা কবরীর ছবিতে আগমন সত্য সাহার হাত ধরে। পরিচালক সুভাষ দত্ত তার সুতরাং ছবির জন্য নায়িকা খুঁজছিলেন সে সময়ে ছবির সঙ্গীত পরিচালক সত্য সাহা কবরীকে নিয়ে এলেন। পরে ১৯৭৫ সালের মাঝামাঝি সময়ে সত্য সাহার প্রযোজনায় ও সুরে ‘অশিক্ষিত’ বাংলা ছায়াছবিটি সম্পুর্ণ এই জমিদার বাড়িতেই চিত্রায়িত হয়েছে। ১৮ দিনে সত্য সাহা বাড়িটিতে শুটিং শেষ করেন। চলচ্চিত্রনির্মাতা দিলীপ বিশ্বাস 'সমাধি' নামক ছবি বানাবেন। গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মালিবাগের বাসায় সুরকার সত্য সাহা গানটির সুর করেন এবং এর রেকডিং হয় কাকরাইলের ইপসা রেকর্ডিং স্টুডিওতে। পরবর্তীতে গানটি বেশ জনপ্রিয় হয়।

Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.