A
Z
YP

সৃষ্টিশীল (কবিতা)

অসীম তরফদার

নিজ হাতে গড়ে যে ফুলের বাগান
আপন খেয়ালে যে লিখে যায় গান
নিজের মনেতে যে বেঁধে যায় সুর
চোখে যার খেলা করে কেবলই সুদূর
শব্দ-ছন্দে যে কাব্য সাজায়
যার মনে স্বপ্নেরা খেলা করে যায়
সৃষ্টির মাঝে যে খুঁজে পায় সুখ 
অপরের সুখে কি হয় তার দুঃখ ?

সাহিত্য >> কবিতা
Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.