A
Z
YP

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে (গান / লিরিক্স)

রবীন্দ্র নাথ ঠাকুর

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো।।

পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো।।

নীল গগণের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা।

পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী ছড়াও কী এ।
ইন্দ্রপুরীর কোন্‌ রমণী বাসরপ্রদীপ জ্বালো।।

সাহিত্য >> গান / লিরিক্স
Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.