Yellow Pages Menu

আজ এই বৃষ্টির কান্না দেখে (গান / লিরিক্স)

কাওসার আহমেদ চৌধুরী

আজ এই বৃষ্টির কান্না দেখে

মনে পড়লো তোমায়

অশ্রু ভরা দুটি চোখ

তুমি ব্যথার কাজল মেখে

লুকিয়েছিলে ঐ মুখ।।

বেদনাকে সাথী করে

পাখা মেলে দিয়েছো তুমি

কত দূরে যাবে বলো

তোমার পথের সাথী হবো আমি।।

একাকিনী আছো বসে

পথ ভুলে গিয়েছো তুমি

কোন দূরে যাবে বলো

তোমার চলার সাথী হবো আমি।।

আজ এই বৃষ্টির কান্না দেখে

মনে পড়লো তোমায়

অশ্রু ভরা দুটি চোখ

তুমি ব্যথার কাজল মেখে

লুকিয়েছিলে ঐ মুখ।।

কণ্ঠঃ নিয়াজ মোহাম্মদ চৌধুরী

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.