A
Z
YP

ডাক দিয়াছেন দয়াল আমারে (গান / লিরিক্স)

মনিরুজ্জামান মনির

ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবনা আর বেশী দিন তোদের মাজারে,

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবনা আর বেশী দিন তোদের মাজারে ।

ও আমি চলতে পথে দু'দিন থামিলাম

ভালোবাসার মালা খানি গলে পরিলাম

আমি গলে পরিলাম ।

আমার সাধের মালা....

আমার সাধের মালা যায়রে ছিড়ে

রইবনা আর বেশী দিন তোদের মাজারে,

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে ।।

ও আমি কত জনে কত কি দিলাম

যাইবার কালে একজনারো দেখা না পাইলাম,

আমার সংগের সাথী.....

আমার সংগের সাথী কেউ হলো না রে

রইবনা আর বেশী দিন তোদের মাজারে,

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবনা আর বেশী দিন তোদের মাজারে ।।

শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর

সাহিত্য >> গান / লিরিক্স
Ask A i

InfiniteX AI Business Assistant

Hello 👋
Ask me anything about companies, products or suppliers.