A
Z
YP

ভেসে বেড়ায় (কবিতা)

অসীম তরফদার

একে একে ছেড়ে গেছে নিষ্ঠুর পৃথিবীর সব,
অন্ধকারে হারিয়ে গেছে আলোকিত পথ;
সাজানো স্বপ্নগুলো ভেঙে গেছে রুদ্রঝড়ে।
আপন বলে ভেবেছি যাদের
সময়ের ব্যবধানে সবাই হয়েছে পর।

জলোচ্ছ্বাসে বিলীন হয়ে গেছে
জীবনের সমস্ত আশা-আকাঙ্ক্ষা।
লক্ষ্যবস্তুগুলো ধোকা দিয়ে গেছে মরীচিকা হয়ে,
হারিয়ে গেছে চেনা মুখগুলো
হাজারো অচেনার ভীড়ে।

ভুল বোঝাবুঝির হ্যাঁচকা টানে ছিঁড়ে গেছে
প্রিয়ার হাতে পরিয়ে দেয়া বকুলের মালা।
শুধু স্মৃতি বেঁচে আছে আমাকে ঘিরে
বিশাল প্রাচীর হয়ে- যার চারিদিকে সারাক্ষণ
অদৃশ্য স্বপ্নের মতো ভেসে বেড়ায়
প্রেয়সীর সকরুণ চোখ।

সাহিত্য >> কবিতা
Ask A i ✦ ✦ ✦

InfiniteX AI Business Assistant

Hello 👋
Ask me anything about companies, products or suppliers.