A
Z
YP

প্রতিমা (কবিতা)

হেলাল হাফিজ

প্রেমের প্রতিমা তুমি, প্রণয়ের তীর্থ আমার ।

বেদনার করুণ কৈশোর থেকে তোমাকে সাজাবো বলে
ভেঙেছি নিজেকে কী যে তুমুল উল্লাসে অবিরাম
তুমি তার কিছু কি দেখেছো?

একদিন এই পথে নির্লোভ ভ্রমণে
মৌলিক নির্মাণ চেয়ে কী ব্যাকূল স্থপতি ছিলাম,
কেন কালিমা না ছুঁয়ে শুধু তোমাকে ছুঁলাম
ওসবের কতটা জেনেছো?

শুনেছি সুখেই বেশ আছো । কিছু ভাঙচুর আর
তোলপাড় নিয়ে আজ আমিও স্বচ্ছল, টলমল
অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে
মূলত ভালোবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল ।

এ আমার মোহ বলো, খেলা বলো
অবৈধ মুদ্রার মতো অচল আকাঙ্ক্ষা কিংবা
যা খুশী তা বলো,
সে আমার সোনালী গৌরব
নারী, সে আমার অনুপম প্রেম ।

তুমি জানো, পাড়া-প্রতিবেশী জানে পাইনি তোমাকে,
অথচ রয়েছো তুমি এই কবি সন্ন্যাসীর ভোগে আর ত্যাগে ।

সাহিত্য >> কবিতা
Ask A i

InfiniteX AI Business Assistant

Hello 👋
Ask me anything about companies, products or suppliers.