A
Z
YP

ক্ষণিকের অতিথি (কবিতা)

অসীম তরফদার

পৌষের অতিথি হয়ে এলে তুমি,
শীতের এক পসলা অকাল বৃষ্টির মতো;
সামান্য ব্যবধানে মাত্র কয়েকটি মুহূর্ত-
কোনো কথা নয়, শুধু নীরবে
দুই জোড়া চোখের চকিত মিলন।

তোমার মায়াবী চোখ তীব্র আকর্ষণে
ভালোবেসে কাছে ডাকে, নীরব ইশারায়।
আমার শূন্য হৃদয় চায় তোমাকেই শুধু-
তুমি লজ্জায় সরে যাও দূরে!

আমি শংকিত মনে কেবল গুণে যাই
তোমার বিদায়ের প্রহর।
একটু পরেই তুমি চলে যাবে দূরে; তবু 
থেকে যাবে ক্ষণিকের এই স্মৃতিটুকু।

পথে যেতে দেখা হয় যদি কখনও-
তখন চিনবে কি আমাকে ?
মুখোমুখি বসে বলবে কি কথা
হৃদয় খুলে, একান্তে?

সাহিত্য >> কবিতা
Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.