A
Z
YP

অক্ষমতা (কবিতা)

অসীম তরফদার

১.
করুণা চাই না দেবী
ভালোবাসা চাই
তোমাকে যে ভুলে যাবো-
সে ক্ষমতা নাই।
ভালোবেসে এ হৃদয়ে
পুজিবো তোমায়-
তোমাকে অবজ্ঞা করার
শক্তি কোথায় !


২.
মনে বড় ছিলো সাধ
ভালোবাসবার
ছিলো না জানা শুধু
নাই অধিকার;
তোমাকে পাবার কোনো
যোগ্যতা নাই
ভালোবেসে ভালোবাসা
হারালাম তাই।

সাহিত্য >> কবিতা
Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.