A
Z
YP

আমি কি তোমায় খুব বিরক্ত করছি (লক্ষ্মীটি) (গান / লিরিক্স)

অনুপম রায়

আমি কি তোমায় খুব বিরক্ত করছি

বলে দিতে পারো তা আমায়,

হয়তো আমার কোন প্রয়োজন নেই

কেন লেগে থাকি একটা কোনায়।

আমি কি তোমায় খুব বিরক্ত করছি

বলে দিতে পারো তা আমায়,

হয়তো আমার কোন প্রয়োজন নেই

কেন লেগে থাকি একটা কোনায়।

তুমি বলে দিতে পারো তা আমায়।

চিঠি লিখবো না ঐ ঠিকানায়।

আমারও তো মন ভাঙ্গে

চোখে জল আসে আর

অভিমান আমারও তো হয়।

অভিমান আমারও তো হয়।

 

যদি এই মুঠো ভরা শিউলি ফুল,

যদি এই খুলে রাখা কানের দুল,

লক্ষীটি একবার ঘাড় নেড়ে,

সম্মতি দাও আমি যাই ছেড়ে।

 

এত কথা বলি

পাখি হয়ে উড়ে যায় সব

তোমাকে ছুতে পারে না।

এতবার আসা যাওয়া

একই পথ দিয়ে, কই

তোমার তো চোখে পড়ে না!

এত কথা বলি

পাখি হয়ে উড়ে যায় সব

তোমাকে ছুতে পারে না।

এতবার আসা যাওয়া

একই পথ দিয়ে, কই

তোমার তো চোখে পড়ে না!

তাহলে কি আমি কেউ নই?

যেন অজানা ভাষায় লেখা বই।

আমারও তো মনে হয়

মাঝে মাঝে ছুয়ে দেখি,

সুযোগটা পাচ্ছি কই?

আমি সুযোগটা পাচ্ছি কই?

 

যদি এই মুঠো ভরা শিউলি ফুল,

যদি এই খুলে রাখা কানের দুল,

লক্ষীটি একবার ঘাড় নেড়ে,

সম্মতি দাও আমি যাই ছেড়ে।

 

আমি কি তোমায় খুব বিরক্ত করছি

বলে দিতে পারো তা আমায়,

হয়তো আমার কোন প্রয়োজন নেই

কেন লেগে থাকি একটা কোনায়।

আমি কি তোমায় খুব বিরক্ত করছি

 

বলে দিতে পারো তা আমায়।

শিল্পীঃ অনুপম রায়

সাহিত্য >> গান / লিরিক্স
Ask A i

InfiniteX AI Business Assistant

Hello 👋
Ask me anything about companies, products or suppliers.