A
Z
YP

বন্ধুরে তুই ভালো থাকিস (কবিতা)

অসীম তরফদার

বন্ধুরে তুই ভালো থাকিস
আমার কথা মনে রাখিস
মুঠো ফোনে খবর রাখিস
মাঝে মাঝে চিঠি লিখিস ।

বন্ধুরে তুই ভালো থাকিস
যখন যেথায় যেমন থাকিস
সুখে-দুখে একটু ভাবিস
সুযোগ পেলে ছুটে আসিস ।

বন্ধুরে তুই ভালো থাকিস
চাঁদনী রাতে জোৎস্না  দেখিস
বৃষ্টি হলে একটু ভিজিস
একলা দিনে আমায় ভাবিস ।

সাহিত্য >> কবিতা
Ask A i

InfiniteX AI Business Assistant

Hello 👋
Ask me anything about companies, products or suppliers.