A
Z
YP

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না (গান / লিরিক্স)

Dwij Bhushan

ওরে ছেড়ে দিলে সোনার গৌর
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আমরা আর পাব না, আর পাব না।

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাবো না না না, আর পাবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ভূবনো মোহনো গোরা..
কোন মণিজনার মনোহরা (x2)
মণিজনার মনোহরা।
ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি।
যেতে চাইলে যেতে দেবো না, না না না।
যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না।
তোমায় হৃদয় মাঝে,
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

Singer: Shaan And Shreya Ghoshal

সাহিত্য >> গান / লিরিক্স
Ask A i

InfiniteX AI Business Assistant

Hello 👋
Ask me anything about companies, products or suppliers.