A
Z
YP

আমার কোনো দু:খ নেই (কবিতা)

অসীম তরফদার

আমার কোনো দু:খ নেই,
এমনকি অভিমান !
সেই কবেই তো অভিমানকে
নিজের করে নিয়েছে চাঁদ।
কান্নার দখল শুধুই মেঘের কাছে;
রাগ, ক্ষোভ, জেদ কিংবা
দু:খ পাবার অধিকার
কবে যে কার দখলে চলে গেছে-
টের পাইনি ঠিক!

ভালোবাসাহীন পৃথিবীতে
হাসিমুখে আজও তবু
ভালোবাসা খুঁজে বেড়াই।

সাহিত্য >> কবিতা
Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.