A
Z
YP

দিন যায় (কবিতা)

শক্তি চট্টোপাধ্যায়

 

সুখের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে

শীতের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে

অর্ধেক কপাল জুড়ে রোদ পড়ে আছে

শুধু ঝড় থমকে আছে গাছের মাথায়

আকাশমনির ।

 

ঝড় মানে ঝোড়ো হাওয়া, বাদ্ লা হাওয়া নয়

ক্রন্দনরঙের মত নয় ফুলগুলি

চন্দ্রমল্লিকার ।

 

জয়দেবের মেলা থেকে গান ভেসে আসে

সঙ্গে ওড়ে ধুলোবালি, পায়ের নূপুর

সুখের চট্ কা ভাঙে গৈরিক আবাসে

দিন যায় রে বিষাদে, বিষাদে, মিছে দিন যায় ……

সাহিত্য >> কবিতা
Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.