A
Z
YP

আমি ছাড়া কে আছে তোর (কবিতা)

অসীম তরফদার

তুই ছার না আমার আশা -
দেখ না কোথায় পাবি এমন
সুখে দুখে আমার মতন 
কে দেয় তোকে হৃদয় হতে এমন ভালবাসা !

তুই দেখ না ছেড়ে হাত-
শীত বসন্ত রৌদ্র খরায় 
পাস কিনা আর কাউকে ধরায় 
তোর স্বপনেই মগ্ন থাকে সারাটি দিন-রাত !

তুই স্বীকার করে নে-
তোর স্বপনে জাগরণে
আমিই শুধু তোর জীবনে;
হিংসা ভুলে এই আমাকেই আপন করে নে !

সাহিত্য >> কবিতা
Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.