A
Z
YP

হারে রে রে রে আমায় ছেড়ে দেরে দেরে (কবিতা)

রবীন্দ্র নাথ ঠাকুর

হারে রে রে রে রে,
আমায় ছেড়ে দে রে, দে রে
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে।।
ঘনশ্রাবণধারা যেমন বাঁধনহারা,
বাদল -বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে।।
হারে রে রে রে রে,
আমায় রাখবে ধ ' রে কে রে
দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে,
বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে,
অট্টহাস্যে সকল বিঘ্ন -বাধার বক্ষ চেরে।।

সাহিত্য >> কবিতা
Ask A i ✦ ✦ ✦

InfiniteX AI Business Assistant

Hello 👋
Ask me anything about companies, products or suppliers.