A
Z
YP

শত্রু নেই, অথচ... (কবিতা)

অসীম তরফদার

তোমাদের ব্যাথাতুর দিনে আমিওতো করেছি অশ্রুপাত 
কতবার হৃদয় রক্তাক্ত হয়েছে তোমাদের আহত হতে দেখে;
তোমরা তা ভুলে গেছো সবই-
শুধু মনে রেখেছ আমার কঠিন দৃষ্টিটুকু !  

হিম শীতল দিনে খড়কুটো জ্বেলেছি তোমাদের উত্তাপ দিতে 
বৃষ্টি-মুখর দিনে ছাউনি হয়ে তোমাদের সময়কে করেছি নির্বিঘ্ন-
সেসব ভুলে শুধু মনে রেখেছো-
কবে একদিন আমার সূর্যের তাপে পুড়েছে হৃদয় !

বোবা নই; তবু কোনো শত্রু নেই আমার;
অথচ প্রিয় বন্ধুরা বহুবার ছুরি মেরেছে পেছন থেকে ।
তোমাদের হাতের ছুরি পেছন থেকে বিদ্ধ করবে আমাকে-
আজ এমন দৃশ্য দেখার অপেক্ষায় আছি ।

সাহিত্য >> কবিতা
Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.