A
Z
YP

অসুখটা যে মনে (কবিতা)

অসীম তরফদার

অজানা অসুখে পড়ে গেলাম তোমার কাছে 
দেখে-শুনে বললে তুমি- সবইতো ঠিক আছে!
আমি ভাবি, কেমন তুমি? ডাক্তার না ছাই!
নাক-মুখ-চোখ আছে ঠিকই- হৃদয়টা কি নাই!
বুঝলে তুমি অবশেষে- অসুখটা যে মনে
আমি এলাম তোমার ঘরে, অসুখ গেলো বনে!


[উৎসর্গ: লিমা মেহরিন]

সাহিত্য >> কবিতা
Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.