A
Z
YP

স্পর্শের আকাঙ্খা (কবিতা)

অসীম তরফদার

কত শত নিঃসঙ্গ দিন গিয়েছে ডুবে রাতের গহ্বরে
কত অজস্র রাত্রির অন্ধকার গিলে খেয়েছে সূর্যমুখী ভোর;
শুধু তোমাকে স্পর্শের বাসনা আজও কিছুতেই গেল না।

তোমার মধুর স্পর্শের সেই মলিন স্মৃতি আজও
জ্বলে আছে মনের গহীনে জোতির্ময় ধ্রুব তারা হয়ে।

অপার্থিব ভালোবাসার প্রথম শপথ, প্রথম আলিঙ্গন
ঢেউয়ের মতো আজও এ হৃদয়-তটে হানা দেয় বারবার!

আজও তাই কোনো কোনো চন্দ্রালোকিত নির্ঘুম রাতে
তোমাকে চাঁদ ভেবে, চন্দ্রমুখী হয়ে হাত বাড়িয়ে রাখি
শুধু তোমার একটু খানি স্পর্শের প্রতীক্ষায়।

সাহিত্য >> কবিতা
Ask A i

InfiniteX AI Business Assistant

Hello 👋
Ask me anything about companies, products or suppliers.