A
Z
YP

ক্ষমাহীন (কবিতা)

অসীম তরফদার

তোমার জন্য আর অপেক্ষা করবো না;
আসবে বলে তুমি আসতে ভুলে যাও,
কথা দিয়ে কথা রাখতে জানো না।


তুমি স্বপ্ন সাজাতে জানো না; অথচ
সাজানো স্বপ্নগুলো নির্বিঘ্নে গুড়িয়ে দাও
নির্বিচার অবহেলায়।


আর কখনও ভালোবাসবো না;
তুমি শুধু যন্ত্রণা বোঝো; ভালোবাসা বোঝো না।
আর কখনও জানাবো না শুভ কামনা
কিংবা দেবো না অভিসম্পাত;
হয়তো ক্ষমাও করবো না কোনোদিন।

সাহিত্য >> কবিতা
Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.