A
Z
YP

লাবণ্যের লতা (কবিতা)

হেলাল হাফিজ

দূরভিসন্ধির খেলা শেষ হয়ে কোনোদিন
দিন যদি আসে,
এই দেশে ভালবেসে বলবে মানুষ,
অনন্বিত অসন্তোষ অরাজকতার কালে এসে
লাবণ্যের লকলকে লতা এক খুব ক্লায়কেশে
একদিন তুলেছিলো বিনয়াবনত মাথা
এতোটুকু ছিল না দীনতা ।


অকূলীন এই দিন শেষ হয়ে কোনোদিন
দিন যদি আসে,
শুভ্রতায় স্নিগ্ধতায় সমুজ্জ্বল মানুষ এদেশে
বলবে সূর্যের দিকে ছিলো সেই লতাটির মুখ
বলবে মাটির সাথে ছিলো তার গাঢ় যোগাযোগ,
কিছু অক্সিজেন সেও দিয়েছিলো
নিয়েছিলো বিষ,
বলবে পুষ্পিত কিছু করেছিলো ধূসর কার্নিশ ।

ভালোবাসাবাসিহীন এই দিন সব নয়-- শেষ নয়
আরো দিন আছে,
ততো বেশি দূরে নয়
বারান্দার মতো ঠিক দরোজার কাছে ।

সাহিত্য >> কবিতা
Ask A i ✦ ✦ ✦

InfiniteX AI Business Assistant

Hello 👋
Ask me anything about companies, products or suppliers.