A
Z
YP

মায়াবন বিহারীনি হরিণী (গান / লিরিক্স)

রবীন্দ্র নাথ ঠাকুর

মায়াবনবিহারীনি হরিনী

গহনস্বপনসঞ্চারিণী,

কেন তারে ধরিবারে করি পণ অকারণ।

থাক্‌ থাক্‌ নিজমনে দূরেতে,

আমি শুধু বাঁশরীর সুরেতে

পরশ করিব ওর প্রাণমন

অকারণ।

 

চমকিবে ফাগুনের পবনে,

পশিবে আকাশবানী শ্রবণে,

চিত্ত আকুল হবে অনুখন

অকারণ।

দূর হতে আমি তারে সাধিব

গোপনে বিরহডোরে বাঁধিব-

বাঁধনবিহীন সেই যে বাঁধন

অকারণ।

সাহিত্য >> গান / লিরিক্স
Ask A i ✦ ✦ ✦

InfiniteX AI Business Assistant

Hello 👋
Ask me anything about companies, products or suppliers.