A
Z
YP

ডাকাত (কবিতা)

হেলাল হাফিজ

তুমি কে হ?

সোনালী ছনের বাড়ি তছনছ করে রাতে

নির্বিচারে ঢুকে গেলে অন্দর-মহলে

বেগানা পুরুষ, লাজ-শরমের মাথা খেয়ে

তুমি কে হে?

 

তোমাকে তো কখনো দেখিনি আগে এ তল্লাটে

মারী ও মড়কে, ঝড়ে, কাঙ্ক্ষিত বিদ্রোহে।

আমাদের যুদ্ধের বছরে

ভিন্‌ গেরামের কতো মানুষের পদচারণায়

এ বাড়ি মুখর ছিলো, তোমাকে দেখিনি ত্রি-সীমায়।

 

চতুর বণিক তুমি আঁধারে নেমেছো এই বানিজ্য ভ্রমণে,

কে জানে কী আছে পাড়া-পড়শীর মনে!

লোভে আর লালসায় অবশেষে আগন্তুক সর্বস্ব হারাবে,

কেন না প্রভাত হলে চারদিকে মানুষের ঢল নেমে যাবে।

সাহিত্য >> কবিতা
Ask A i
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.